1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:55 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় পিস্তল ও কুড়ালসহ ভুয়া ডিবি আটক

  • আপডেট টাইম : Monday, June 17, 2019
  • 337

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আবুল হাশেম আকাশ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নিশ্চিন্তপুর এলাকায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে দুইটি খেলনা পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

আটককৃত আবুল হাশেম আকাশ রাজবাড়ির পাংশা থানার কুড়াপাড়ার চাদ আলীর ছেলে। সে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আমেনা মসজিদের পাশে একটি ভাড়া বাড়িতে থাকতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, ডিবি পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা করে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন আকাশ। নিশ্চিন্তপূর এলাকায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে আটক আকাশের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews