বাংলা ফটো নিউজ : আশুলিয়ার বলিভদ্র এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মলম পার্টি ও ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েনের (র্যাব-১) সদস্যরা। পরে আজ মঙ্গলবার র্যাব তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
আটকের সময় তাদের কাছ থেকে মলম, ব্লেড, মোবাইল ফোন, নগদ টাকা ও ছুরি জব্দ করা হয়েছে। এরা মলমপার্টি ও সরাসরি ছিনতাই কাজেও জড়িত বলে জানা গেছে।
আটকরা হলেন- রোমান হোসেন (২৭), তৌফিকুল ইসলাম রানা (৩৬), রাসেল হোসেন (২৭), রাসেল হোসেন হিরা (৩৪), রবিউল ইসলাম রবি (৫৫), তোয়াজ আলী (৩০), রাসেল মিয়া (৩৫), আজিজুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৩৫), মশিউর রহমান (৪৫) ও জাকির হোসেন (৪০)।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, আটক আসামিরা মলম, ব্লেড ব্যবহার করা ছাড়াও বাসে উঠে বমি করার নামে কৌশলে সাধারণ যাত্রীদের টাকা ও মালামাল নিয়ে সর্বশান্ত করে ফেলে। আসামিদের নামে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply