1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:26 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মুরগির ‘ত্রাসের’ রাজত্ব

  • আপডেট টাইম : Saturday, July 6, 2019
  • 416

বাংলা ফটো নিউজ : কখনো তারা সড়ক ‘অবরোধ’ করছে, কখনো আবার মানুষের বাগানে হামলা চালিয়ে তছনছ করছে। প্রাতর্ভ্রমণে বের হওয়া ব্যক্তিরা কখনো কখনো

তাড়া খাচ্ছেন। মাঝরাতে ‘চিৎকার–চেঁচামেচি’ করে মানুষের ঘুম ভাঙিয়ে দিতেও কসুর করছে না তারা। মনে হতে পারে, কোনো দুর্বৃত্তের দল এই ‘ত্রাসের’ রাজত্ব কায়েম করেছে। আসলে এই কাণ্ডগুলো করছে একদল বন্য মুরগি। ঘটনাস্থল ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের কাছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন জারসি দ্বীপ।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্য মুরগিগুলো প্রতিনিয়ত উৎপাত করছে জারসি দ্বীপের বাসিন্দাদের। ওই দ্বীপে কোনো শিয়াল না থাকায় তা একপ্রকার অভয়ারণ্যেই পরিণত হয়েছে মুরগিগুলোর জন্য। উৎপাত ঠেকাতে একবার উদ্যোগ নেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে মুরগিগুলো দ্বীপেই রাখার পক্ষে। স্থানীয় সরকারও এ কারণে বেকায়দায় পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, জারসি দ্বীপে সাধারণ মানুষকে মুরগিগুলোর হাত থেকে রক্ষা করতে পুলিশ পাহারা দিচ্ছে।

জারসি দ্বীপের পরিবেশমন্ত্রী জন ইয়ং বলেছেন, বড় সংখ্যক একদল মুরগির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁদের। চলতি বছর এরই মধ্যে তাঁর কাছে মুরগিগুলোর বিরুদ্ধে ৪০টির বেশি অভিযোগ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews