1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:55 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের এএসআইকে বাসচাপা

  • আপডেট টাইম : Saturday, July 6, 2019
  • 296

বাংলা ফটো নিউজ : রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় খাইরুল (৩০) নামে ট্রাফিক পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় দায়িত্বরত অবস্থায় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের কাছে শুনেছি ভৈরবের একটি বাস তাকে ধাক্কা দিয়েছে।

তিনি আরো জানান, নিহত খাইরুল ডেমরা ট্রাফিক জোনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews