1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের ডাকাত ‘সরদার’ আলী ধামরাইয়ে গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, July 6, 2019
  • 356

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে অভিযান চালিয়ে ৩ বছরের সাজা প্রাপ্ত ও ডাকাত ‘সরদার’ আলী হোসেনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় আতিকুর রহমান জুয়েল নামে এক পুলিশ সদস্য আহত হন। আলীর বিুরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৮ থেকে ১০ টি মামলা রয়েছে।

আজ শনিবার ( ৬ জুলাই) ভোরে ধামরাইয়ের চন্দ্রাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আলী হোসেন সাভারের চাপাইনের লালটেক এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই মোফাজ্জল হোসেন জানান, আলীর বিরুদ্ধে সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক অভ্রিযাগ রয়েছে। তার নেতৃত্বে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্ম সংঘটিত হয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা এলাকার চন্দ্রাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাতি মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত ও তার নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। মুলত সাভার বাজার বাসষ্ট্যান্ডের ছিনতাই চক্রের গডফাদার এই আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews