1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ট্রাকচাপায় পরিচ্ছন্নকর্মী নিহত

  • আপডেট টাইম : Saturday, July 6, 2019
  • 302

বাংলা ফটো নিউজ : আজ শনিবার সকালে সাভারের আশুলিয়া থানাধীন টঙ্গী-ইপিজেড সড়কের টঙ্গাবাড়ি মাদবর বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা গেছেন এক পরিচ্ছন্নকর্মী। এ সময় ট্রাকসহ চালক পালিয়ে যান।

নিহতের নাম নয়ন শেখ (২৮)। তিনি পঞ্চগড় সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, সকালে সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে ডিউটির উদ্দেশে আশুলিয়ার টঙ্গাবাড়ি মাদবর বাড়ি এলাকায় আসেন নয়ন। কাজ শেষে টঙ্গী-ইপিজেড সড়কের টঙ্গাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণের পর তার মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews