1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:16 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আজ রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল

  • আপডেট টাইম : Sunday, July 7, 2019
  • 398

বাংলাদেশ সরকারের উচিৎ হবে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা: মন্তব্য বিশেষজ্ঞদের…

আন্তর্জাতিক বাজারে জ্বালানি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমে গেলেও বাংলাদেশ সরকার সম্প্রতি গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধি করার পর তা সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়েছে।

বলা হয়েছে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে জনগণের ওপর করারোপের মাত্রা বৃদ্ধির পর গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক এবং জন বিরোধী। বাংলাদেশের কম্যুনিস্ট পার্টি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি গ্যাসের দাম বৃদ্ধির কোঠর সমালোচনা করে দেশ ব্যাপী বিক্ষোভ-সমাবেশ করেছে।

খোদ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ স্থানীয় নেতারা গ্যাসের মূল্য বৃদ্ধির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, যার ফলে বাড়বে জন দুর্ভোগ। তাঁরা গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন।

গ্যাস বিষয়ক বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা বলেছেন বিশ্বব্যাপী এমনকি প্রতিবেশী ভারতেও যেখানে গ্যাসের দাম কমেছে, বাংলাদেশে গ্যাসের দাম এক লাফে ৩৩ শতাংশ বাড়ানোর বিষয়টি নজিরবিহীন। বিষয়টি নিয়ে ভোক্তা সাধারণের সংগঠন কঞ্জিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাতকার দিয়েছেন। তাঁকে প্রশ্ন ছিল- বিশ্ব বাজারে গ্যাসের দাম উল্লেখযোগ্য ভাবে কমলেও গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা বলেছেন, সকল দিক বিবেচনায় নিয়ে সরকারের উচিৎ হবে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews