1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:00 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

হরতালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Sunday, July 7, 2019
  • 372

বাংলা ফটো নিউজ : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোট।

আজ রোববার ভোর ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে সকাল থেকে এই মহাসড়কে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অবরোধে অংশ নেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাবি শাখা এবং শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) নেতাকর্মীরা। ছাত্র জোটের নেতাকর্মীরা জানান দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় ঢাকা-আরিচা সড়কের মাঝখানে হরতালের সমর্থনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে অনুরোধ জানান। তবে প্রগতিশীল ছাত্রজোটের নেতাদেরকে তাদের দাবিতে অনড় থাকতে দেখা যায়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘জাতীয় বাজেটে সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষে এ হরতাল ডাকা হয়েছে।’

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি সব ধরনের গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বৃদ্ধি করেছে। যার ফলে এক বার্নারের গ্যাসের চুলায় ৯২৫ টাকা এবং দুই বার্নারের চুলার জন্য ৯৭৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews