1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 1:00 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা, আটক ৫

  • আপডেট টাইম : Tuesday, July 9, 2019
  • 388

বাংলা ফটো নিউজ : চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে একটি মার্কেটিং প্রশিক্ষন কেন্দ্রে অভিযান চালিয়ে ৫ প্রতারককে আটক করেছে র‌্যাব। এসময় ২৩ জন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। যারা চাকুরীর আসায় এসে প্রতারিত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় ‘লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডে’ নামক একটি মার্কেটিং প্রশিক্ষন অফিসে অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে- প্রশিক্ষন কেন্দ্রের কর্মকর্তা শরিফ মিয়া (২৩), তোফায়েল আহমেদ (২৩), রাজু (২৪) ও মেহেদী হাসান (২৩)
র‌্যাব-৪ জানায়, প্রায় পাঁচ মাস আগে জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন এলাকার পাঁচ ব্যক্তি চৌরুঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া নিয়ে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের মার্কেটিং প্রশিক্ষন কেন্দ্র চালু করেন । এসময় পঞ্চাশ জন ব্যক্তিকে দেশের নামি দাবি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় কোম্পানীটির কর্মকর্তারা। পরে ভুক্তভোগীরা চাকুরী না পেয়ে জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। পরে ভুক্তভোগীরা র‌্যাব-৪ সাভার ক্যাম্পে অভিযোগ করলে দুপুরে র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে চার তাদের আটক করলেও এর মুল হোতারা পলাতক রয়েছে। এছাড়া ২৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং বলেন ওই মার্কেটিং কোম্পানীর মালিকদের আটক করার প্রক্রিয়া চলছে এছাড়া তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews