1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 23, 2026, 4:10 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

জমজমের পানি বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার

  • আপডেট টাইম : Tuesday, July 9, 2019
  • 466

বাংলা ফটো নিউজ : বেশ কিছু ফ্লাইটে পবিত্র জমজমের পানির ক্যানেস্তারা বহন নিষিদ্ধ করার পর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার।

এর আগে এই পবিত্র পানি নিয়ে যখন ভারতীয় হাজিরা নিজ দেশে ফেরত আসছিলেন, তখনই এই নিষেধাজ্ঞা জারি করেছিল ওই বিমান সংস্থাটি। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

মঙ্গলবার এক টুইটে সংশোধনীর কথা জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটি জানায়, এআই৯৬৬ ও এআই৯৬৪-এ জমজমের পানির ক্যানেস্তারা বহন না করার বিষয়ে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা সংশোধন করা হয়েঝে। কাজেই যাত্রীরা অনুমোদনযোগ্য লাগেজের সঙ্গে তা বহন করতে পারবেন।

এসময় অসুবিধা তৈরি হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

ট্র্যাভেল এজেন্ট ও হজযাত্রীদের দেয়া আগের ওই নোটিশে এয়ার ইন্ডিয়া তাদের জেদ্দা-হায়দ্রাবাদ-মুম্বাই ও জেদ্দা-কোচিন ফ্লাইটে জমজমের পানি বহন করা যাবে না বলে জানিয়েছিল।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চলতি মাসের ৪ তারিখে এয়ার ইন্ডিয়ার জেদ্দা কার্যালয় থেকে নোটিশটি ইস্যু করা হয়েছে। ইস্যু করার পর থেকেই নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং অনেক হজযাত্রী ও ট্যুর অপারেটর উদ্বিগ্ন হয়ে পড়ে।

ওই নোটিশে বলা হয়, উড়োজাহাজ পরিবর্তন করায় ও আসন সংখ্যা সীমিত থাকায় ফ্লাইটে জমজমের ক্যানগুলো নেয়ার অনুমতি দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews