বাংলা ফটো নিউজ : সাভারে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা এক শিশুকে অপহরণের ৯ দিন পর উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে (১১জুলাই) হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শিশু পাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩ জুলাই হেমায়েতপুরের আর্জেনপাড়া এলাকা থেকে ৫ বছর বয়সি শিশু তুহিনকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে শিশু পাচারকারী চক্রের নারী সদস্য মর্জিনা বেগম (৪০)। পরে শিশুটির পরিবার শিশুটির সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডাইরী (জিডি) করলে সাভার মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। সর্বশেষ আজ বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।আটক করা হয় শিশু পাচারকারী চক্রের নারী সদস্য মর্জিনা বেগমকে।
আটক মর্জিনা বেগম রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন জামালপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। অপরদিকে অপহরণের শিকার শিশু তুহিন সাভারের হেমায়েতপুর এলাকার আর্জেনপাড়া এলাকার মো. রুবেলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক জানান, অপহৃত শিশু তুহিনকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামালা দায়ের করেন।
Leave a Reply