1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে চুরি হওয়া শিশু ১৮ ঘণ্টা পর উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, July 17, 2019
  • 321

বাংলা ফটো নিউজ : সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী থেকে চুরি হওয়া শিশু রেডিও কলোনির ভাটপাড়া এলাকার রফিক কমান্ডারের বাড়ি থেকে উদ্ধার। ১৮ ঘণ্টা পর শিশু মাহিমা আক্তার (২) কে উদ্ধার করে তার মা-বাবার হাতে তুলে দেয় মডেল থানা পুলিশ।এসময় উদ্ধার হওয়া শিশুর পিতা রানা ইসলাম বলেন, ‘আমি অনেক অনেক খুশি হয়েছি। পুলিশের সহযোগিতায় আমার বাচ্চাকে ফিরে পেয়েছি। আমার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।

পুলিশ জানায়, সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে পৌর এলাকার পোড়াবাড়ি বেদেপল্লী এলাকার স্থানীয় রানা ইসলামের বাড়ি থেকে তার শিশু সন্তান চুরি হওয়ার ঘটনা ঘটে। এঘটনায় সকালে সাভার মডেল থানায় এসে ওই শিশুর পিতা একটি আভিযোগ করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পর রাতে ভাটপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, ভাটপাড়া এলাকার রফিক কমান্ডারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে শিশুটিকে চুরির চেষ্টা করা হয়েছিল কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews