1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:27 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রাঙ্গা

  • আপডেট টাইম : Friday, July 19, 2019
  • 375

বাংলা ফটো নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রাঙ্গা বলেন, এরশাদ অসুস্থ হয়ে পড়ার আগেই তার দেওয়া সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দলের চেয়ারম্যানে অনুপস্থিতিতে জিএম কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে দলের চেয়্যারম্যান হিসেবে সম্বোধনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আমৃত্যু দলটির চেয়ারম্যান ছিলেন। গত রোববার এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। গত ৪ মে ছোট ভাই জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন এরশাদ।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জি এম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব, মতভেদ ও বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews