1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:42 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নিজ অস্ত্রে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা

  • আপডেট টাইম : Sunday, July 21, 2019
  • 396

বাংলা ফটো নিউজ : লোড করা আগ্নেয়াস্ত্র প্যান্টের পকেটে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক মেশকাত হোসেন। সঙ্গে ছিলেন তাঁর কয়েক বন্ধু। অসাবধানতায় ট্রিগারে হঠাৎ চাপ লেগে পায়ে গুলিবিদ্ধ হন মেশকাত।

গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মেশকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান।

আহত মেশকাত বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তিনি দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে ক্যাম্পাসে দায়িত্বরত একটি গোয়েন্দা সূত্র জানায়, গত রাতে সূর্যসেন হলের ফটকের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মেশকাত। এ সময় তাঁর পকেটে একটি অবৈধ অস্ত্র ছিল। একপর্যায়ে বিকট একটি শব্দ শোনা যায়। মেশকাতের ডান পা থেকে রক্ত ঝরতে দেখেন বন্ধুরা। মেশকাত তাঁদের জানান, তাঁর পকেটে থাকা অস্ত্রে চাপ লেগে গুলি বেরিয়ে ডান হাঁটুর কাছাকাছি একটি জায়গায় লেগেছে। পরে মেশকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে মেশকাতের অস্ত্রোপচার চলছিল।

সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান বলেন, রাতে হলের ফটকে মেশকাতের সঙ্গে তাঁর দেখা হয় ৷ তখন মেশকাতের পা থেকে রক্ত ঝরছিল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে মেশকাত কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা তাঁর জানা নেই।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না। হলের আবাসিক শিক্ষকেরা খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

মেশকাত আগে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। হলের একটি কক্ষে ভাঙচুর ও চুরির ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews