1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধীরগতিতে চলছে তুরাগের উদ্ধার অভিযান, খোজ মেলেনি ট্যাক্সিক্যাব ও চালকের

  • আপডেট টাইম : Monday, July 22, 2019
  • 380

আজ সোমবার ( ২২ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম জানান, ডুবরি দলের ৭ সদস্য কাজ করছেন। তবে এখন পযন্ত ট্যাক্সিক্যাব বা চালকের কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে প্রাথমিকভাবে চালক ও গাড়িটির মালিকানা পরিচয় পাওয়া গেছে। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের এক্সিও ২০১২ মডেলের গাড়ি এবং চালকের নাম জিয়াউর রহমান, বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে।

এ বিষয়ে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উপপরিচালক ফজলুল হক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসি। চালক জিয়াউর রহমান সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তবে ট্যাক্সিক্যাবে যাত্রী ছিলেন কিনা এই বিষয়ে নিশ্চিত নই। আমাদের গাড়িতে জিপিএস ছিল। সর্বশেষ লোকেশন দেখেছি সাভার থেকে ঢাকার দিকে রওনা দিয়েছে। আর তারপর গাড়ি আর ডিপোতে ফিরে যায়নি। সাধারণত রাত ১২ টার মধ্যেই আমাদের সকল গাড়ি ডিপোতে ঢুকে যায়। আর ড্রাইভারের মোবাইল নাম্বার বন্ধ থাকায় আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের গাড়িটিই এখানে দূর্ঘটনায় পড়েছে।

উল্লেখ্য, গতরাতে (২১ জুলাই) রাত ৮ টার দিকে ঢাকাগামী হলুদ রঙের একটি প্রাইভেট কার ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রীজ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। ঘটনার পর রাত থেকে প্রাইভেটকারটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews