1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 12:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বঙ্গবন্ধু ভাস্কর্য ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : Wednesday, July 24, 2019
  • 413

বাংলা ফটো নিউজ : সাভারে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে একটি ভাস্কর্য ও ফোয়ারা নির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে সাভারের আবুল কাশেম সন্দীপ সড়কের (থানা রোড) প্রেসক্লাব মোড়ে এই মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এই মোড়াল উদ্বোধনের মধ্য দিয়ে জায়গাটির নামকরন হলো বঙ্গবন্ধু চত্তর।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন যায়গায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মোড়াল রয়েছে। কিন্তু আমরা সাভারবাসী রাজধানীর এত কাছে থাকা সত্বেও আমাদের এখানে এটি ছিলনা। আজকে বঙ্গবন্ধুর মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন করা হলো এবং আগামী এক মাসের মধ্যে এর নির্মান কাজ শেষ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভারের পৌর মেয়র আলহাজ¦ আব্দুল গণি, আন্তার্জাতিক ভাষ্কর্য শিল্পী মৃণাল হক, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মানিক মোল্লা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন শেষে ডেঙ্গু প্রকোপ প্রতিরোধে ভূমিকা রাখতে সাভার পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনে ঔষধ ছিটানোর এক অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি)

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews