1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 12:59 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে অবৈধ পোড়া মবিল তৈরির কারখানায় আগুন, আহত ৫

  • আপডেট টাইম : Thursday, July 25, 2019
  • 381

বাংলা ফটো নিউজ : সাভারে একটি অবৈধ পোড়া মবিল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

পোড়া মবিল প্রক্রিয়াজাতকরন কারখানায় ভয়াবহ আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

এসময় আগুনে ওই কারখানার বয়লার বিস্ফোরণে দুই দমকল কর্মী আহত হয়েছে। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিকে সাভারের হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, একতলা বিশিষ্ট টেনশেডের ওই মবিল প্রকিয়াজাতকরন কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে সাভার থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে আগুনে ওই কারখানার বয়লার বিস্ফোরণ হলে আগুনের তীব্রতা বেড়ে যায়, এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকাল বাহিনীর সদস্যদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews