বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কে একটি ছাগলবাহী ট্রাক ও বিপরীতদিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে কুরবাণীর জন্য নিয়ে আসা ব্যবসায়ীদের অর্ধশত ছাগল। এতে ছাগলবাহী ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৮ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ছাগল গুলোর মালিক হাসানুর জামান।
শনিবার দিনগত মধ্য রাতে মহাসড়কের আশুলিয়ার বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচলা বন্ধ থাকে।
ছাগল ব্যবসায়ী হাসানুর জামান জানায়, যশোর জেলার বারোবাজার থেকে ২৫০টি ছাগল নিয়ে গাবতলীর হাটে বিক্রির জন্য নিয়ে আসছিলেন। দুর্ঘটনায় তার প্রায় ৫০টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। এতে তার প্রায় ৮ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে। একই সাথে আহত ছাগলের মধ্যে কয়েকটিকে রাতের আঁধারে চুরি করেও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এদিকে দুর্ঘটনা কবলিত ছাগলবাহী ট্রাকের আহত চালক ও সহযোগীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচলে স্বাভাবিক হয়।
Leave a Reply