বাংলা ফটো নিউজ : গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করছে সাভার মডেল থানার পুলিশ। শনিবার রাতে এসআই মোফাজ্জল হোসেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো, ঠাগুরগাও জেলার বালিয়াকান্দি থানা কাশিডাংগী এলাকার বাসিন্দা ওমর আলীর ছেলে হামিদ (৩৮) এবং ঠাগুরগাও জেলার বালিয়াডাংগী থানার গাড়িয়ালী এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। তারা উত্তরবঙ্গ এলাকা থেকে ফেনসিডিল এনে দির্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই মোফাজ্জল হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ফেনসিডিলের চালান আসার সংবাদের ভিত্তিতে এএসআই রশিদসহ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা দৌড়ে পালানোর চেষ্টা চালায়। ততক্ষণে আমরা আটক করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৮০ বোতল ফেনসিডিলের একটি চালান উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানায় ১৭(৮)১৯ নং মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply