বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ফোন সেট এক ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম জানান, ধামরাই থেকে ঢাকা যাওয়ার পথে শনিবার রাত দশটারদিকে ঢাকার আসাদ গেটের আড়ং সপিং সেন্টারের কাছে গাড়ীর ভিতরে তার শিশু ছেলে একটি দামি মোবাইল ফোন সেট নিয়ে খেলা করছিল। এসময় গাড়ীর গ্লাস খোলা ছিল। ওই সময় এক ছিনতাইকারী মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, মোবাইল ফোন সেট নিয়ে গেছে এতে কোন দুঃখ নেই। তবে অনেক দরকারি নম্বরের জন্য আপসোস করতে হচ্ছে।
Leave a Reply