1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 12:50 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, August 5, 2019
  • 341

বাংলা ফটো নিউজ : সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, দুপুরে সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ গেইটের বিপরীত পাশে একটি পরিত্যক্ত ডোবায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে আগে অন্যত্র হত্যার পর গত শনিবার রাতের আঁধারে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ ও থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। একই সাথে অপরাধীদের শনাক্তে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews