1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 12:49 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় ইয়াবাসহ লাব্বাইক পরিবহনের ম্যানেজার আটক

  • আপডেট টাইম : Monday, August 5, 2019
  • 362

বাংলা ফটো নিউজ : ইয়াবাসহ লাব্বাইক পরিবহনের ম্যানেজার আরিফকে (৩৫) আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে থানার পাশেই ওই পরিবহনের একটি কাউন্টার থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাব্বাইকের কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবহনটির আশুলিয়া এলাকার ব্যবস্থাপক আরিফের ব্যবহৃত টেবিলের ড্রয়ার থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাব্বাইক পরিবহনের ম্যানেজার হিসেবে কাজ করার আড়ালে মাদক ব্যবসা করতেন আরিফ। তার মাদক ক্রেতার অধিকাংশই ছিল লাব্বাইক পরিবহনের চালক ও হেলপার। তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, লাব্বাইক পরিহনটি আশুলিয়ার বাইপাইল থেকে রাজধানীর নিকট সাইনবোর্ড পর্যন্ত প্রতিদিন যাতায়াত করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews