1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 2:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক কার্যক্রম

  • আপডেট টাইম : Wednesday, August 21, 2019
  • 456

বাংলা ফটো নিউজ : এবার ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ।  দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই রোগ প্রতিরোধের উপায় ও করনীয় সম্পর্কে সাভারে পুলিশের পক্ষ থেকে মাইকিং এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ সাভার থানা বাসষ্ট্যান্ড, বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে বিভিন্ন গাড়ির যাত্রী, পথচারী ও শপিং মলে আগতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।

এসময় সিটি সেন্টারের সামনে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্যে ওসি এএফএম সায়েদ ডেঙ্গু কি? এর থেকে প্রতিরোধের উপায়, ডেঙ্গু জ¦রের লক্ষন ও করনীয় সম্পর্কে উপস্থিত জনসাধারনকে অবহিত করেন। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। প্রতিটি বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে বাড়ির আশপাশে কোন ময়লা আবর্জনা না থাকে। ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, কলস, গাড়ীর পরিত্যাক্ত টায়ার, কৌটা, নারিকেল বা ডাবের খোসা ও রেফ্রিজারেটর এবং এসির তলায় যাতে পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন তিনি। এছাড়া এ বিষয়গুলো সম্পর্কে নিজেদের পরিবার ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সচেতন করে তুলার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।

লিফলেট বিতরনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল বাশার, সাভার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলী, অর্থ-সম্পাদক তৌকির আহাম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews