1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 2:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দুই দিন ধরে স্কুল শিক্ষার্থী নিখোঁজ 

  • আপডেট টাইম : Monday, August 26, 2019
  • 1565

বাংলা ফটো নিউজ : নিখোঁজের দুই দিন পরও খোঁজ মিলছে না সাভার রেডিও কলোনি মডেল স্কুলের এক শিক্ষার্থীর। তার নাম আহসান হাবীব সাব্বির (১৪)। সে রেডিও কলোনি মডেল স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, গত রোববার (২৫ আগস্ট) স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হলে সে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখোঁজি করার পরও তার কোন সন্ধান মেলেনি। আহসান হাবীব সাব্বির এর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য মাঝারি ও মাথার চুল কালো। নিখোঁজের দিন তার পড়নে ছিল (স্কুল ড্রেস) নীল রংয়ের প্যান্ট ও সাদা শার্ট। সে সাভার সদর ইউনিয়নের উত্তর চাপাইন লালটেক মহল্লার সেলিম শিকদারের ছেলে।

নিখোঁজ শিক্ষার্থীর পিতা সেলিম শিকদার জানান, তার ছেলে প্রতিদিনের মতো গত রোববার সকালে স্কুলের যায়। স্কুল ছুটির পর বিকালে বাসায় ফেরার কথা থাকলেও আজ দুই দিন হয়ে গেলেও সে আর বাসায় ফেরেনি।

তিনি আরো বলেন, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।

সন্তান নিখোঁজের পর থেকে একেবারে ভেঙে পড়েছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews