সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি সাভারে ৩১ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টি সাভার উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট শনিবার সাভার বাজার বাস-স্ট্যান্ড রাজালাখ ফার্ম মসজিদ সংলগ্ন এলাকায় এইচ এম এরশাদের কুলখানি ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। তার রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন সাভার উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব এমএ আজিজুর রহমান আজিজ।
এইচ এম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ জুলাই ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরে রংপুর পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়।
Leave a Reply