1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 2:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : Sunday, September 15, 2019
  • 352

বাংলা ফটো নিউজ : সাভারে আবদুল মজিদ (৩৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের কোটপাগার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মজিদ সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক বলে জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাভার পৌর বাজারে একটি ক্ষুদ্র ঋণদান সমিতির সঙ্গে জড়িত ছিলেন আবদুল মজিদ। ওই সমিতির কার্যালয় থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শেখ স্বপন (২৬) নামের এক ব্যক্তির সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। সমিতির কার্যালয় থেকে কিছু দূর আসার পর হঠাৎ পেছন থেকে তাঁদের ওপর দুটি গুলি ছোড়া হয়। ওই গুলির একটি আবদুল মজিদের মাথায় লাগে। অপরটি লাগে স্বপনের পায়ে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মজিদকে মৃত ঘোষণা করেন ।

মজিদের বোন নার্গিস আক্তার জানান, এর আগে মজিদের সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর ঝগড়া হয়। নার্গিসের ধারণা, ওই ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গুলিবিদ্ধ শেখ স্বপন বলেন, ‘আমরা হেঁটে বাসায় ফিরছিলাম। দুজন লোক আমাদের দিকে গুলি ছোড়ে।’ তবে ওই দুজনের কাউকে চিনেন না বলে জানান স্বপন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সায়েদ বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews