1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:24 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আবু ধাবিতে প্রথম ইহুদি উপাসনালয় সিনাগগ

  • আপডেট টাইম : Monday, September 23, 2019
  • 775

বাংলা ফটো নিউজ ; সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে ইহুদিদের উপাসনালয় সিনাগগ৷ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী বছর এর নির্মাণকাজ শুরু হবে, ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে৷

আবু ধাবিতে নির্মাণ হচ্ছে আব্রাহামিক ধর্মগুলোর একটি কমপ্লেক্স৷ এই প্রকল্পের আওতায় একই চত্ত্বরে থাকবে মসজিদ, গির্জা ও সিনাগগ৷ আবু ধাবির পত্রিকা দ্য ন্যাশনাল রোববার এ সংবাদ প্রকাশ করেছে৷

গত ফেব্রুয়ারিতে প্রথম পোপ হিসেবে আরব উপদ্বীপ সফরের অংশ হিসেবে আরব আমিরাতে আসেন পোপ ফ্রান্সিস৷ তখনই এ কমপ্লেক্স তৈরির ঘোষণা করা হয়৷

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাত নিজেদের সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায়৷

আরব আমিরাতের প্রথম সিনাগগ হলেও দেশটিতে প্রবাসী হিসেবে বসবাসরত স্বল্পসংখ্যক ইহুদি জনগোষ্ঠী একটি ভাড়া বাড়িতে উপাসনা করে আসছেন৷ কোনো সিনাগগ না থাকলেও দেশটিতে বেশ কয়েকটি গির্জা, হিন্দুদের একটি মন্দির ও শিখদের একটি গুরুদুয়ারা রয়েছে৷

আরব আমিরাতে বসবাসকারীদের বেশিরভাগই বিদেশি শ্রমিক এবং তাদের সবচেয়ে বড় অংশ ভারতীয় নাগরিক৷ আবু ধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে, আরব আমিরাতে অন্তত ২৬ লাখ ভারতীয় বাস করেন৷ অর্থাৎ, আমিরাতের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই এখন ভারতীয়৷

আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিতে ইসরায়েলি রাজনীতিবিদরা মাঝেমধ্যেই আমিরাতে আসেন৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews