বাংলা ফটো নিউজ ; নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গন্য করা হয়েছে। একই দিন রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ক্রটিমুক্ত আবেদন তালিকাভুক্তির সুপারিশ করে সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটি।
এর আগে সুপারিশ করা আবেদনগুলো উপস্থাপনসহ কার্যনির্বাহী কমিটির কাছে হস্তান্তর করেন সাংগঠনিক সম্পাদক রওশন আলীর নেতৃত্বে ৩ সদস্যের এ যাচাই-বাছাই কমিটি। যাচাই-বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক পার্থ চক্রবর্তী ও অর্থ সম্পাদক তৌকির আহমেদ।
২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করে নতুন সদস্য আহবান করে সাভার প্রেসক্লাব (এসপিসি)। এ সময়ের মধ্যে সদস্য পদের জন্য আবেদন করেন কর্মরত সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উৎসবমূখর পরিবেশে সাভার প্রেসক্লাবের সদস্যপদে ৩৫টি আবেদন ফরম বিক্রি হলেও জমা পড়েছে ৩৩টি।
এসপিসি’র সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য জানান, নতুন সদস্যপদে অন্তর্ভুক্তির প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন। শিগগির এসপিসি’র কার্যনির্বাহী পরিষদ বাছাইকৃত ত্রুটিমুক্ত আবেদন গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে চুড়ান্ত তালিকা প্রকাশ করবে।
Leave a Reply