1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 3:58 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে হাত-মুখ বাধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, December 28, 2019
  • 360

বাংলা ফটো নিউজ : সাভার পৌর এলাকার জামসিং থেকে আনুমানিক ৪০ বছর বয়সের এক অজ্ঞাত নারীর হাত-মুখ বাধা বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার উত্তর জামসিং মোনতাজ মোল্লার বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের মুখ ক্ষত-বিক্ষত হওয়ায় প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের জামসিং এলাকা থেকে সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে মোজা দিয়ে হাত বাঁধা ছিলো ও তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিলো।

তিনি বলেন, আমরা প্রথমিকভাবে ধারণা করছি শ্বাসরোধ করে তাকে হত্যার পর হাত ও মুখ বেধে মরদেহ বস্তায় ভরে রেখেছিলো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews