1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 3:57 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে ইটভাটা মালিক-শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : Thursday, January 2, 2020
  • 455
বাংলা ফটো নিউজ : পরিবেশ অধিদপ্তর কতৃক অযৌক্তিকভাবে বিনা নোটিশে সরকার অনুমোদিত ঝিকঝাক ইট ভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইট ভাটার মালিক ও শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রায় দুই হাজার ইটভাটার সমন্বয়ক কমিটির আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন ইট ভাটার মালিকরা অভিযোগ করেন, সরকার বিনা নোটিশে অযৌক্তিকভাবে ঝিকঝাক ইট ভাটা ভেঙ্গে দিচ্ছে, এতে করে হাজার হাজার ইট ভাটা শ্রমিক বেকার হয়ে পড়েছে। তাই সরকারকে অযৌক্তিক ইটভাটা আইন ২০১৯ বাতিল করতে হবে, বিনা নোটিশে ঝিকঝাক ইটভাটা ভাঙ্গা যাবেনা এবং আত্ম পক্ষের কথা বলার সময় দিতে হবে। এভাবে ইট ভাটা ভাঙ্গা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক এইম ব্রিকসের মালিক মোঃ আলী আশরাফ ইফতেখার বলেন, প্রায় দুই যুগের বেশী সময় ধরে সরকারের অনুমোদন নিয়ে আমি ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু বর্তমানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট কোন ধরনের নিয়ম নীতি অনুসরন না করে একের পর এক ভাটাগুলো ধ্বংস করে দিচ্ছে। সুকৌশলে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্রের সময় না বাড়িয়ে মোবাইলকোর্ট পরিচালনা করছে।
তিনি অভিযোগ করেন, প্রতিটি ইটভাটারই ব্যাংক ঋন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এভাবে কোন ধরনের নোটিশ ছাড়া ইটভাটাগুলো ধ্বংস, জরিমানা ও বন্ধ করে দেয়া ঠিক হচ্ছেনা।

অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা বেগম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার পাশর্^বর্তী এলাকার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যাদের ভাটা পরিচালানার প্রয়োজনীয় কাগজপত্র নাই সেসব ভাটাও পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসী বলেন, যেহেতু আদালতের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে এখানে নোটিশের কোন প্রয়োজন নেই। এছাড়া যেসব ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দেয়ার পরও পুনরায় চালু করেছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

অন্যদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করায় আমিনবাজার এলাকায় প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে সাধারন যাত্রীরা।আয়োজিত মানববন্ধনে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews