1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 5:22 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

নারী সাংবাদিককে ট্রাম্পের আপত্তিকর প্রস্তাব

  • আপডেট টাইম : Monday, January 6, 2020
  • 477

বাংলা ফটো নিউজ : ফক্স নিউজের সাবেক এক নারী সাংবাদিককে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি জানিয়েছেন সেই সাংবাদিক কোর্টনি ফ্রিয়েল।

ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, কোর্টনি ফ্রিয়েল ‘টুনাইট অ্যাট টেন: কিকিং বুজ অ্যান্ড ব্রেকিং নিউজ’ নামে একটি বই লিখেছেন। বইয়ে তিনি ট্রাম্পের অপ্রত্যাশিত যৌনতার প্রস্তাব নিয়ে মুখ খুলেন।

সেখানে ঐ নারী সাংবাদিক বলেন, ‘ট্রাম্প তাকে তার অফিসে ডেকেছিলেন। আর বলেছিলেন, আমরা দুজন চুমু খেতে পারি।’

শুধু তাই নয়, ট্রাম্প ঐ নারী সাংবাদিককে ফক্স নিউজের সবচেয়ে আবেদনময়ী রিপোর্টার বলেছিলেন। বেশ কয়েকবার ঐ নারীর সঙ্গে ফক্স নিউজের অফিসে ফোন করে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

কোর্টনি ফ্রিয়েল তার বইয়ে লিখেন, ‘ট্রাম্প ফোন দিলে বলতাম, আমরা দুজন বিবাহিত। এই বলে ফোন কেটে দিতাম।’

কোর্টনি ফ্রিয়েল ট্রাম্পের প্রিয় টিভি শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। ট্রাম্প আয়োজিত মিস ওয়ার্ল্ডের বিচারক হতে চেয়েছিলেন তিনি।

এটি শোনার পর ট্রাম্প তাকে জানান, কোর্টনির বিচারক হওয়া সম্ভব নয়, কারণ তিনি অন্য টিভি নেটওয়ার্কে কাজ করেন।

কোর্টনি ফ্রিয়েল এখন লস অ্যাঞ্জেলেসের কেটিএলএতে কর্মরত আছেন। এবার এই নারী সেই সব নারীদের তালিকায় যুক্ত হলেন যারা ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews