1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 12:34 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে বাসা ভাড়া নিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত আটক

  • আপডেট টাইম : Tuesday, January 7, 2020
  • 376

বাংলা ফটো নিউজ : সাভারে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেজাউল করিম নামে একজনকে আটক করেছে র‍্যাব। আটককৃতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত রেজাউল করিম (৪৭) সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে একই এলাকার সিআরপি রোডের হাবিবুর রহমান এর বাড়ির ভাড়াটিয়া।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক মেজর শিবলী মোস্তফা মঙ্গলবার দুপুরে এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ঐ নারী সাভারের সিআরপি এলাকায় ভাড়া বাসা খোঁজার জন্য যায়। এক পর্যায়ে অভিযুক্ত রেজাউল করিম তাকে বাসা দেখানোর কথা বলে ঐ এলাকার একটি রুমে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী ঐ নারী অভিযুক্ত রেজাউল করিমকে আঘাত করে রুম থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং সড়কে টহলরত র‍্যাব-৪ এর গাড়ি দেখতে পায়ে বিষয়টি অবহিত করে। পরে র‍্যাব ঘটনাস্থল থেকে রেজাউল করিমকে আটক করে এবং আজ সকালে মামলা দায়েরের পর সাভার মডেল থানায় হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews