1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 3:58 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে হঠকারী ধ্বংসাত্মক অভিযান বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : Wednesday, January 8, 2020
  • 429
বাংলা ফটো নিউজ : মহাসড়ক উন্নয়নে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ সম্পত্তির উপর হঠকারী ধ্বংসাত্মক অভিযান অনতিবিলম্বে বন্ধের দাবীতে সাভারে সংবাদ সম্মেলন করেছে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটি।
আজ বুধবার সকালে সাভারের শিমুলতলা এলাকায় স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনটির আহবায়ক নাসিমুল আলম।
মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে নাসিমুল আলম বলেন,  মহাসড়ক উন্নয়নে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ সম্পত্তির উপর হঠকারী ধ্বংসাত্মক অভিযান অনতিবিলম্বে বন্ধের দাবী জানিয়েছেন।  এছাড়াও এই অভিযানে  তাদের প্রায় আনুমানিক পাচঁশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম আহবায়ক মো: বাবুল মিয়া, মাসুদ রানা দুলাল, শহীদুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব জিয়া উদ্দিন সরকারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews