1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 5:22 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

অস্ট্রেলিয়ায় উটের পর এবার গুলিতে মারা হচ্ছে ক্যাঙ্গারু

  • আপডেট টাইম : Friday, January 10, 2020
  • 681

বাংলা ফটো নিউজ : খরা আর দাবানলের কবলে পড়া অস্ট্রেলিয়ায় উটের পর এবার দেশটির জাতীয় প্রানী ক্যাঙ্গারুদের গুলি করে মারা হচ্ছে। তবে উট সরকারি ভাবে নিধন করা হলেও ক্যাঙ্গারুদের বেলা ব্যাপারটি একটু ভিন্ন। আহত ক্যাঙ্গারুদেরকেই গুলি করে মারার ঘটনা জানিয়েছেন অস্ট্রেলিয়ান এক পশু চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মাল্লাকুটা শহরে। ৭০ বছর বয়সী ক্রিস বার্টোন নামের নামের ওই পশু চিকিৎসক জানায়, আহত ক্যাঙ্গারুদের কষ্ট কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

ক্যাঙ্গারুদের গুলি করে মারার বর্ণনা দিতে গিয়ে ক্রিস বার্টোন বলেন , আমার জন্য ঘটনাটি ছিল একটি দুঃস্বপ্নের মত। আমি প্রায় ৪০ বছর ধরে পশুদের চিকিৎসা দিয়ে আসছি। আমি এমন ঘটনার সাথে অভ্যস্ত নই । এই ঘটনায় আমার চোখে পানি চলে এসেছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে ক্যাঙ্গারুর অভয়ারণ্য খ্যাত স্থানগুলোর বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, চলমান দাবানলে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু সহ প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews