1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে স্কুলছাত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, January 11, 2020
  • 463

বাংলা ফটো নিউজ : সাভারের পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এর মধ্যে পৌর এলাকার মজিদপুর থেকে শামিমা আক্তার (১৭) ও জামসিং মহল্লা থেকে সাইফুল ইসলাম মনির (৩০) নামে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকালে ও সন্ধ্যায় পৃথক দুই ঘটনার সংবাদ পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠায় পুলিশ।

পৌর এলাকার মজিদপুরের এমরানের বাড়ির একটি রুমের সিলিং এর সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামিমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি বগুড়ার ভোক্তাছিরা। সে সাভারের একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। তার মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম।

অন্যদিকে রেডিও কলোনি জামসিং এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে সাইফুল ইসলাম মনিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল এবং তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান (পিপিএম) বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলন্ত ছিল। বাড়িওয়ালার দেওয়া সংবাদে আমরা এসে কক্ষটির দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করি। পরে কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews