1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:17 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দুই দিনব্যাপী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব শুরু

  • আপডেট টাইম : Sunday, January 12, 2020
  • 342

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় আজ রোববার থেকে শুরু হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী বউ-শাশুড়ি ও বয়স্ক উৎসব। গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ ব্যতিক্রমী উৎসব।

আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়িদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকেরা আরো জানান, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে বউ-শাশুড়ি সম্পর্ক ও স্বাস্থ্যবিষয়ক বিশেষ নাটক। এ ছাড়া বউ-শাশুড়ির খেলাধুলা, দাদি-নাতি ও বয়স্কদের অংশগ্রহণে বিশেষ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বউ শাশুরি মেলার আহবায়ক ডা. মাহ্জেবীন চৌধুরী, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামীমুল আলম শামীম ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ টিটুসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews