বাংলা ফটো নিউজ : ছিনতাইকারীকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন ট্রাফিক পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন। রক্তাক্ত অবস্তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায়।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নিরসনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় কাজ করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য সাব্বির হোসেন। এসময় এক ছিনতাইকারীকে ছিনতাই করে দৌড়ে পালিয়ে যেতে দেখে তাকে ধরতে পিছু নেয় পুলিশ সদস্য সাব্বির।এক পর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে সাভার থানা রোডের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে আহত ওই পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সাাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন।
Leave a Reply