1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:16 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Wednesday, January 15, 2020
  • 573

বাংলা ফটো নিউজ : “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যে ধামরাইয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে আজ বুধবার সকাল ১১টায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ।

এসময় ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবিরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব বেনজির আহমদ তার বক্ত্যবে বলেন, বর্তমান সরকার বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি করতে সক্ষম হয়েছে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়বে।

এর আগে মেলায় অংশগ্রহণ করা উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া স্টল গুলো ঘুরে দেখেন সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ।

এ মেলায় ছাত্র-ছাত্রীরা স্বল্প খরচে পানি ও সামান্য পরিমান পেট্রল দিয়ে জ্বালানি গ্যাস তৈরী করা, কম বিদুৎ খরচে প্রযুক্তি মাধ্যমে অধিক পানি উত্তোলন সহ নানা ধরনের নিজ হাতে তৈরী সামগ্রী প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews