1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:17 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় চলন্ত ট্রাকে আগুন

  • আপডেট টাইম : Thursday, January 16, 2020
  • 329

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় মহাসড়কের উপরে একটি ট্রান্সপোর্ট এজেন্সির চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা বিপুল পরিমাণ স্টেশনারীজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিক মালামালসহ ট্রাকটি পুড়ে যায়।

আজ বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ‘মহানগর ট্রান্সপোর্ট’ এর একটি মালবাহী ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে বিপুল পরিমাণ স্টেশনারীজ, গাড়ির টায়ার ও ইলেকট্রিকসহ বিভিন্ন মালামাল পাবনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসময় ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌছলে হঠাৎ এর পিছনের অংশে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরআগেই ট্রাকসহ সমস্ত মালামাল পুড়ে যায়।

তিনি আরো জানান, পুড়ে যাওয়া ট্রাকটি মহানগর ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের হয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পণ্য পরিবহন করে থাকে। রাতে ট্রাকটি পাবনা জেলার বেশ কিছু ব্যবসায়ীর বিভিন্ন ধরণের পণ্য পরবহন করছিলো।

ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান এই ফায়ার কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews