1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 12:35 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Sunday, January 19, 2020
  • 423

বাংলা ফটো নিউজ : সাভারে কাঞ্চন বেপারী নামের (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার একটি মেহগনী বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির বাড়ি সাভারের আমিনবাজারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এখলাস সাহা জানান, রবিবার দুপুরে বনগাঁও ইউনিয়নের
সাধাপুর পুরানবাড়ি এলাকায় একটি মেহগনী গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews