1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 4:17 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় তিন ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম : Sunday, January 19, 2020
  • 320

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ৩টি ফার্মেসীকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ১ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করে ধবংস করা হয়েছে।

আজ রোববার আশুলিয়ার পলাশবাড়ী ও গাজীরচট এলাকায় এ অভিযান পলিচালনা করেন সিপিসি-২, র‌্যাব-৪, নবীনগর ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান।

জরিমানাকৃত ফার্মেসী গুলো হচ্ছে- আশুলিয়ার উত্তর গাজীরচট বুড়ির বাজার এলাকার মেসার্স শাহ জালাল ফার্মেসীর ও তরুন ফার্মেসী এবং পলাশবাড়ী এলাকার মেসার্স হাজী ছবুর মাষ্টার ফার্মেসী এন্ড স্কীন কেয়ার। এর মধ্যে মেসার্স শাহ জালাল ফার্মেসীকে ১ লাখ টাকা ও অন্য দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, ঔষধ প্রশাসনের অনুমোদন ব্যতিত বিভিন্ন নকল পণ্য বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ৩ ফার্মেসীর মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩টি ফার্মেসী হতে বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ১ লাখ টাকার ওষুধ জব্দ করা হয় এবং তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews