1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 5:21 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সিএএ এবং এনআরসি ভারতের আভ্যন্তরীণ বিষয়: শেখ হাসিনা

  • আপডেট টাইম : Monday, January 20, 2020
  • 523

বাংলা ফটো নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ-এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কেন করা হলো তা বুঝতে পারছি না। এর কোন প্রয়োজন ছিল না। তবে বাংলাদেশ সবসময় মনে করে, সিএএ এবং এনআরসি ভারতের আভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারও একে তাদের নিজস্ব বিষয় বলেই মনে করে।

ভারত থেকে বাংলাদেশে পাল্টা দেশান্তরের ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন, ভারত থেকে কোন পাল্টা দেশান্তরের ঘটনা ঘটেনি। তবে ভারতের মধ্যে মানুষ নানা সমস্যায় ভুগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে মিয়ানমারের সমালোচনা করে বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে কোন ফলপ্রসু উদ্যোগ ওই দেশটি নেয়নি। এ সমস্যা প্রলম্বিত হলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews