1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে নারী পোশাক শ্রমিককে ইউপি মেম্বারের মারধর

  • আপডেট টাইম : Friday, January 31, 2020
  • 511

বাংলা ফটো নিউজ : গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় ক্ষুব্ধ হয়ে নারী পোশাক শ্রমিকের বাড়িতে হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর ৯৯৯ এর কল পেয়ে আহত অবস্থায় ওই পোশাক শ্রমিককে উদ্ধারসহ হাসপাতালে ভর্তি করেছে সাভার মডেল থানা পুলিশ।

ভুক্তভোগী ওই পোশাক শ্রমিকের নাম আয়মন নেছা (৪৫)। তিনি সাভারের সদর ইউনিয়নের মল্লিকের টেক এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাভার সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম ওই নারী পোশাক শ্রমিককে গ্রাম্য সালিশে ডেকে পাঠান। কিন্তু কারখানা থেকে ছুটি না পাওয়ায় তিনি সালিশে উপস্থিত হতে পারেননি।

এতে ক্ষুব্ধ  হয়ে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল হাকিমসহ তার লোকজন ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এসময় ভুক্তভোগীর দুই ছেলে তাদের বাধা দিতে চাইলে ইউপি সদস্যসহ তার লোকজন ভুক্তভোগীর দুই ছেলে বাড়ির একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে বেধরক মারধর করে।

পরে ৯৯৯ এ কল করে হামলার বিষয়টি অবহিত করলে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “৯৯৯ থেকে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছি। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ না পাওয়ায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews