1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:33 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকশা আরোহী মা ও শিশুকন্যাসহ চালক নিহত

  • আপডেট টাইম : Sunday, February 2, 2020
  • 315

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকশা চালকসহ আরোহী চার বছরের শিশুকন্যা ও মা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার পর ঘাতক বাসটি ফেলে চালক পালিয়ে যায়।

আজ রোববার ( ০২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিকশা আরোহী মালেকা বেগম (৩২), শিশুকন্যা ফাতেমা (৪) ও রিকশা চালক জুয়েল রানা (২৮)। মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী। অপরদিকে জুয়েল রানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌছলে পেছন থেকে মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি দ্রুতগামী বাস রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-মেয়েসহ রিকশা চালক নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews