বাংলা ফটো নিউজ : জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক সপ্তম আন্তর্জাতিক কনফারেন্সকে সামনে রেখে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষক কেন্দ্র (বিপিএটিসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ৫ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র আয়োজিত এ কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ডসহ ৩০টি দেশের প্রতিনিধিগন অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন কনফারেন্সে জন প্রশাসনের উন্নয়নে ৪টি প্লেনারি সেশন এবং ১৮টি সমান্তরাল সেশন পরিচালিত হবে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ এসব সেশনে চেয়ার এবং পেনালিষ্ট হিসেবে উপস্থিত থাকবেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অ্যাকাডেমিক ও গবেষকগণ ১২৫টি পেপার উপস্থাপনসহ কনফারেন্সে বিভিন্ন দেশের উন্নয়ন অগ্রগতি সমুহ তুলে ধরা হবে।
এসময় সংবাদ সম্মেলনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র এমডিএস ড. মনির হোসেন, ড. জাফর ইকবাল, ড. সেয়দ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগন ও সাভারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
Leave a Reply