বাংলা ফটো নিউজ : অভিনব কায়দায় প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলেন এ চক্রের এক নারী সদস্য। পরে মুঠোফোনে বাসায় ডেকে নিয়ে আপত্তিকর ছবি তুলে এক লক্ষ টাকা দাবি করেন এ চক্রের সদস্যরা। টাকা না দিলে আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতিও দেখান তারা। এক পর্যায়ে
লোকলজ্জার ভয়ে এ ঘটনার শিকার এক ব্যক্তি তার সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইলসহ নগদ টাকা দিয়ে মুক্তি পান।
পরে ঘটনাটি সাভার প্রেসক্লাবসহ থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থল সাভারের হেমায়েতপুর হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের দুই নারীসহ পাঁচজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।বিস্তারিত আসছে…
Leave a Reply