1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:32 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা 

  • আপডেট টাইম : Tuesday, February 4, 2020
  • 325

বাংলা ফটো নিউজ : সাভারে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে রেখা (২২) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তারই পাষন্ড স্বামী মোঃ কাউছারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে ভুক্তভোগী রেখার সাথে মোঃ কাউছার নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ‍গৃহবধূর স্বামী কাউছার তাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতো। সর্বশেষ গত সোমবার দুপুরে আবারো ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দেয় তার স্বামী কাউছার। এসময় ওই গৃহবধূ যৌতুক দিতে রাজী না হলে তার স্বামী কাউছার ও দেবর বাদশা মিয়া গৃহবধুকে এলাপাথারী মারধর করে গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেয়।

পরে গৃহবধূর চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা এগিয়ে এসে গৃহবধূর শরীরের আগুন নিভিয়ে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করে।

এঘটনায় ভুক্তভোগীর দুলাভাই নুরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিশ্চিৎ করে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews