বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি হাসপাতালে সিজার করতে গিয়ে নবজাতকের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নবজাতকের মামা এনামুল হক।
এর আগে, বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ঘটনা ঘটে।
নবজাতকের মা রুখসানা ইসলাম অভিযোগ করে বলেন, তাদের না জানিয়ে নবজাতকের মাথায় ৩ টি সেলায় দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মইনুল ইসলামের স্ত্রী রুখসানা ইসলামকে সিজারের জন্য আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে ৫ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে সিজার সম্পন্ন করে রাত অনুমান ১০ টায় হাসপাতালের কেবিনে হস্তান্তর করে। আজ সকালে নবজাতক কান্না-কাটি করলে বাচ্চাকে দুধ পান করানোর সময় নবজাতকের মাথায় তিনটি সেলাই দেখতে পায় তার মা।
এব্যাপারে সিজারকারী চিকিৎসক ফেরদৌস মহল রুনী জানান, নবজাতকের কোন সমস্য নেই কিছুদিন পর ঠিক হয়ে যাবে।
এব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন) রফিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply