1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে আবাসন কোম্পানীর দখলকৃত সরকারী খাল উদ্ধার

  • আপডেট টাইম : Monday, February 10, 2020
  • 372

বাংলা ফটো নিউজ : সাভারের একটি হাউজিং কোম্পানীর দখল থেকে সরকারী খাল উদ্ধারে অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। এসময় খালের জমি মাপ দিয়ে সীমানা নির্ধারন করে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ”আলমনগর হাউজিং কোম্পানীর লোকজন তাদের সীমানা সংলগ্ন সরকারী বামনী খালের একাংশ দখল করে বালু ভরাট করছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় প্রতিষ্ঠানটি খালের একাংশ ইতিমধ্যে বালু দ্বারা ভরাট করে ফেলেছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সরকারী সার্ভেয়ার দ্বারা খালের জমি মাপ দিয়ে খালের সীমানা নির্ধারন করে দেওয়া হয়েছে। সেইসাথে খালের যে অংশটুকু প্রতিষ্ঠানটি ভরাট করেছে সেই অংশ তাদের নিজ দায়িত্বে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ”ইতিমধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খননযন্ত্র দিয়ে ভরাটকৃত কিছু অংশের বালু অপসারন করেছে, বাকিটা নির্ধারিত সময়ের মধ্যে অপসারন না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”

অপরদিকে খাল দখলের অভিযোগ অস্বীকার করে আলমনগর হাউজিং প্রপার্টির সেক্রেটারী সেলিম রেজা বলেন, ”কোন খাল দখল করা হয়নি। একটি পরিত্যক্ত খাল আমাদের সীমানা সংলগ্ন এলাকায় রয়েছে, আমাদের জমিতে বালু ভরাটের সময় তার কিছু হয়তো খালে গিয়ে পড়তে পারে। যদি এমনটা হয় তবে তা অপসারন করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews