1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 5:39 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে বাস চাপায় নিহত ১, আহত ৪

  • আপডেট টাইম : Monday, February 10, 2020
  • 307

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে একটি দ্রুতগামী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম জহুরা বেগম (৩২)। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের মহিশাষী এলাকার ইদ্রিস আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি অটোরিক্সা যোগে পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ফিরছিলেন জহুরা বেগম। পথিমধ্যে অটোরিক্সাটি মহিশাষী বাজার এলাকায় পৌছালে এস.বি লিংক পরিবহণের একটি দ্রুতগামী বাস পিছন থেকে অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এছাড়া আহত হন অটোরিক্সায় থাকা বাকী ৪ জন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিৎ করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাইদ জানান, ঘটনার পর নিহতের লাশটি উদ্ধার করাসহ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়ত বাস ও এর চালক কাইয়ুমকে (৩৩) আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews